June 2026 Current Affairs in Bengali: National, International & Science Updates
National Affairs (জাতীয় ঘটনাবলী)
১. ভারতের ৯৯তম রামসার সাইট
উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থিত শেখা ঝিল (Shekha Jheel) বার্ড স্যাংচুয়ারি ভারতের ৯৯তম রামসার সাইট (Ramsar Site) হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি উত্তরপ্রদেশের ১২তম রামসার সাইট, যা পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২. সেন্সাস ২০২৭: ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি
২০২৭ সালের ভারতের ১৬তম আদমশুমারি বা Census সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। মোবাইল-ভিত্তিক তথ্য সংগ্রহ এবং Self-Enumeration-এর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, যার বাজেট ধরা হয়েছে ১১,৭১৮.২৪ কোটি টাকা।
৩. লাদাখে নতুন ৫টি জেলার অনুমোদন
লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা লাদাখে নতুন ৫টি জেলা (নুবরা, শাম, চাংথাং, জানস্কার ও দ্রাস) গঠনের অনুমোদন দিয়েছেন। এর ফলে লাদাখের মোট জেলার সংখ্যা ২ থেকে বেড়ে ৭-এ দাঁড়িয়েছে।
International Affairs (আন্তর্জাতিক ঘটনাবলী)
৪. ওমান থেকে গুজরাট সাবসি পাইপলাইন (MEIDP)
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ওমান থেকে ভারতের গুজরাট পর্যন্ত প্রায় ২,০০০ কিমি গভীর সমুদ্র পাইপলাইন বা MEIDP তৈরি হতে চলেছে। এই প্রকল্পে আনুমানিক ৪০,০০০ কোটি টাকা ব্যয় হবে।
৫. ওপেক (OPEC) থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রস্থান
প্রায় ৬ দশক সদস্য থাকার পর ১ মে ২০২৬ থেকে সংযুক্ত আরব আমিরাত (UAE) আনুষ্ঠানিকভাবে OPEC এবং OPEC+ থেকে বেরিয়ে গেছে। এর ফলে বৈশ্বিক তেল বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
৬. কামি রিতা শেরপার নতুন বিশ্ব রেকর্ড
৫৬ বছর বয়সী নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা ৩২তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করে নিজের বিশ্ব রেকর্ড আরও উন্নত করেছেন।
State, Business & Defense (রাজ্য, ব্যবসা ও প্রতিরক্ষা)
- পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী: ২০২৬ বিধানসভা নির্বাচনে জয়ের পর সুবেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী: জনপ্রিয় অভিনেতা ও TVK সভাপতি বিজয় 'থালাপতি' তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
- পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল: নিয়ম লঙ্ঘনের অভিযোগে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) পেটিএম পেমেন্টস ব্যাংক (Paytm Payments Bank)-এর লাইসেন্স আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে।
- NASM-SR-এর সফল পরীক্ষা: DRDO এবং ভারতীয় নৌবাহিনী সফলভাবে NASM-SR (Naval Anti-Ship Missile - Short Range)-এর প্রথম স্যালভো লঞ্চ সম্পন্ন করেছে, যা নৌবাহিনীর স্বদেশি অস্ত্র সক্ষমতা প্রমাণ করে।
আশা করি, June 2026 Current Affairs-এর এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ কাজে আসবে। বিস্তারিত পড়ার জন্য নিচে দেওয়া বাটন থেকে সম্পূর্ণ PDF Download করে নিন।
0 Comments